টোটো চালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রচার চালালেন অর্চিতা বিদ - The News Lion

টোটো চালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রচার চালালেন অর্চিতা বিদ

 


দি নিউজ লায়নঃ    -গ্রাম বাংলার লাইফ লাইন টোটো। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস দশা তখন টোটোর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে।  জনপ্রিয় সেই টোটোকেই এবার প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী অর্চিতা বিদ। শুধু টোটোতে চড়ে প্রচার চালালেন তাই নয়, নিজে হাতে টোটো চালিয়ে সারলেন জনসংযোগ। বললেন পেট্রোপণ্যের এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে শক্তিশালী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত।


নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে ডান বাম সব দল। সকাল থেকে ঝোড়ো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে প্রচার। তবে এদিন বাঁকুড়ায় সবথেকে বেশি নজর কেড়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী অর্চিতা বিদের অভিনব প্রচার। বিষ্ণুপুর বিধানসভার শালতোড়া অঞ্চলের কাশিডাঙ্গা, শিয়াড়াবনি, কোনারি সহ আশপাশের গ্রামে এদিন দলের নেতা কর্মীদের নিয়ে প্রচার সারেন তৃনমূল প্রার্থী অর্চিতা বিদ। 


কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটোতে চড়ে এদিনের প্রচারে দেখা যায় তাঁকে। আর এই প্রচারের ফাঁকে কাশিডাঙ্গা গ্রামে আচমকাই প্রচারের কাজে ব্যবহৃত টোটোর চালককে পিছনের আসনে বসিয়ে নিজেই চেপে বসেন চালকের আসনে। গ্রামের রাস্তায় অত্যন্ত সাবলিল ভাবে টোটো চালিয়ে গ্রামের মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। 


টোটো চালানোর ফাঁকে  গ্রামের রাস্তার কোথাও মানুষের ভিড় চোখে পড়লে সেখানেই নেমে কখনো তৃনমূলের পক্ষে ভোটদানের আবেদন জানান আবার কখনো রাস্তার ধারে মায়ের কোলে থাকা শিশুকে আদর করেন তিনি । প্রার্থী অর্চিতা বিদের দাবি কেন্দ্রের সরকারের ব্যার্থতায় দেশ জুড়ে পেট্রোপন্যের দাম আজ আকাশ ছোঁয়া।  এই বিষয়কেই তিনি প্রচারের হাতিয়ার করেছেন। আর সেই 

ইস্যুকেই মানুষের কাছে পৌঁছে দিতে এদিন তিনি টোটো চালিয়ে প্রচার সেরেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.